1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোরেলগঞ্জে শিক্ষিকার বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ভস্মিভুত হওয়া স্কুল শিক্ষিকার ওই বসতবাড়ি পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী বাবু সোমসাথ দে। শুক্রবার(২০ফেব্রুয়ারী) বিকেলে উপজেরার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে ওই বাড়ী পরিদর্মন করেন তিনি। এর আগে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাড়িটি।
স্কুল শিক্ষিকা মোসা. রুলিয়া আক্তার জানান, দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার বাড়ি। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থায়ীয়রা আগুন নিভাতে ব্যার্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয়,তারা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। তবে,ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে শুক্রবার বিকেলে বাগেরহাট-৪আসনের বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে ভস্মিভুত হওয়া বাড়ী পরিদর্শন করে বলেন, যারাই এই অগ্নিকান্ডের সাথে জড়িত তদন্ত পূর্বক তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লা সহ স্থানীয় নেতুবৃন্দ তার সাথে ছিলেন।
এ সর্ম্পকে থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।