1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালীগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন, কালীগঞ্জ : কালীগঞ্জের নাজিমগঞ্জে হাটের ত্রিমৌনির সামনে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ। ২১শে ফেব্রুয়ারি শনিবার বেলা বারোটায় উপজেলার নাজিমগঞ্জ হাটের ত্রিমৌহনির এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে মথুরেসপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদ অপর দিক থেকে আসা ইটের ট্রলির চাকার ভিতরে তার ডান পা চলে যায়। মুহূর্তের মধ্যে থেতলে পায়ের ডান গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।আশেপাশের লোকজন ছুটে এসে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সংবাদ দিলে আব্দুর রশিদকে নিয়ে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে সম্ভবত তার ডান পা কেটে ফেলা লাগতে পারে।এদিকে উপজেলা জুড়ে ট্রলি,নসিমন, করিমন,টমটম হনুমানগাড়ি, ডাম্পার গাড়ি সহ যতসব অবৈধ যানবাহনের দখলে এখন রাস্তাঘাট। বৈধ যানবাহনের কোন পাত্তায় যেন নেই রাস্তায়।অবৈধ যানবাহনের দৌড়াত্বে জনজীবন যেন পিপড়ার মত হয়ে উঠেছে।প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম নজরদারি রাখার পরেও কিছুদিন পরে যেন অদৃশ্য শক্তির বলে স্বাভাবিক হয়ে ওঠে অবৈধ যানবাহনের দৌরত্ব।
ছবিঃ কালীগঞ্জের নাজিমগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।