1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

খুলনায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা নগরীর খালিশপুর থানাধীন শ্রীশ্রীনগর এলাকায় বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল চুরির হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, শ্রীশ্রীনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার মোড়ে রেখে বাসায় প্রবেশ করেন। কিছুসময় পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই।
নিখোঁজ মোটরসাইকেলটি জিনান কিংকি সুজুকি (Suzuki) ব্র্যান্ডের, কালো রঙের এবং রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো–লা–১২-৬৯৯১।
ভুক্তভোগী জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ভুক্তভোগী আরও জানান, খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।
ফুটেজে দেখা গেছে, একজন অজ্ঞাতপরিচয়ে যুবক (বয়স আনুমানিক ২৫ বছর), মাঝারি গড়নের, নীল টি শার্ট পরা যুবক বাসায় প্রবেশের পরই মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে চলে যান। খুবই অল্প সময়ের মধ্যেই মোটরসাইকেলটির ওপরে বসে মোটরসাইকেলটি নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।