1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

দাকোপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : দাকোপে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল ২১ শের প্রথম প্রহরে দাকোপ উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। প্রথমে খুলনা-১ আসনের সংসদ সদস্যের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি। এরপর পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পন করেন দাকোপ উপজেলা প্রশাসন, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড, চালনা পৌরসভা, দাকোপ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখা, দাকোপ প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং বেসরকারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া উপজেলার সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করন করে উত্তোলন করা হয়।
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেরাহান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অচিন্ত্য কুমার থান্দার, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আঃ মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সদস্য সচীব আলামিন সানা, বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, শিক্ষার্থী রিয়া বালা, রবার্ট সান, সন্ধ্যা মন্ডল এবং হাফেজ শাহ আলম মীর। সভা শেষে প্রধান অতিথি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।