1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজাওে আওয়ামী লীগের অফিস খুলে উল্লাস প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আওয়ামী লীগ কার্যালয় খুলে উল্লাস প্রকাশ করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় একাধিব সূত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও’ তে দেখা যায়, নড়াইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলিমের নেতৃত্বে নোয়াগ্রম ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খোলা হয়। দীর্ঘ ১৮ মাস পরে তারা অফিস খুলে জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, এমন শ্লোাগান দেয়।

নড়াইল জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলীম ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নং নোয়াগ্রা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শুভ উদ্বোধন করলাম।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি কানে এসেছে। , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট