1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় আগুনে ভস্মীভূত হয়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নং সোনাতলা ওয়ার্ডে। সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা ১ নং সোনাতলা ওয়ার্ড বিএনপির কার্যালয়টি আগুনে সম্পুর্নরুপে ভস্মীভূত হয়। প্রত্যক্ষদর্শী মোঃ মনসুর বলেন, বিএনপি অফিসের পাশেই আমার দোকান। আমি দোকানের মধ্যেই ঘুমে ছিলাম, হঠাৎ বিকট শব্দ পেয়ে আমি দোকানের বাইরে আসলে পাশে থাকা বিএনপি অফিস পুড়তে দেখে আশেপাশের সবাইকে ডাক দেই। স্বেচ্ছাসেবকদল নেতা রাজু গাজী বলেন, ঘটনাটি শুনে আমি রাতেই সেখানে যাই। স্থানীয়রা অফিসের সামনে থেকে দুই লিটারের একটি কেরোসিনের বোতল পেয়েছে। যা পরিকল্পিত ভাবে আগুন লাগানোকেই নির্দেশ করে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন, জামাত শিবিরের লোকজন নাশকতার জন্য বিএনপি অফিসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে। আগুনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট