1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়ায় জামায়াত নেতাদের সঙ্গে এমপি জাহাঙ্গীর আলমের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় সৌহার্দ্য ও সম্প্রীতির এক ইতিবাচক বার্তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমির নওসের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মোঃ ফাহিম শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু) উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যকে দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কালিয়া তথা নড়াইল-১ আসনের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সৌজন্য সাক্ষাতে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।