1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মোরেলগঞ্জে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ডরপ এক্সেস প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কাজের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১০টায় ১৬ নং খাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি বাস্তবায়ন করে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর(ডরপ),এবং সহযোগিতায় ছিল চ্যারিটি ওয়াটার ও হেলভেটাস বাংলাদেশ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রজেক্ট ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, প্রকল্প ইঞ্জিনিয়ার মোঃ শামীম হাসান, মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির, সিডিও রাজিয়া সুলতানা, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি,স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, মা সংসদ, স্বাস্থ্যগ্রাম দল, ওয়াশ স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডরপ-এর সিডিও বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে সুপেয় পানি সরবরাহ (পিএসএফ) ও স্যানিটেশন কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ,সমাধানের উপায় নির্ধারণ এবং রক্ষণাবেক্ষণ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ডরপ এক্সেস প্রকল্পের এ ধরনের নিয়মিত পর্যালোচনা সভা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।