1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিটের অভিযোগে মামলা দায়ের

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ(১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপিড়িন ও পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। জিহাদের পিতা জাফর শেখ বাদি হয়ে রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জিহাদের বক্তব্য রেকর্ড করার জন্য থানা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদরাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।