1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গোহাটা ও বড়বাজার এলাকায় এ অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ টিপস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে বড়বাজারের আরজি ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায়১০ হাজার, মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ ও বিক্রি করায় দুই অপরাধে গোহাটার শিব ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ চিপস নষ্ট করা হয়েছে। এসময় স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি ও তার মূল্য টানানোর জন্য সতর্ক করে দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য ও র‌্যাব-৬ এর সদস্যরা।
নিত্য প্রয়োজনীয়সহ সব ধরণের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।