1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: ‘ভিজিডি, ভিজিএফ, পানির ট্যাঙ্কি হতদরিদ্রদের মাঝে আগে বিতরণ করতে হবে। যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দিতে হবে। উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে। কোন অনিয়ম, দুর্ণীতি চলবেনা’। কথাগুলো বলেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

সংসদ সদস্য আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলায় আইন-শৃঙ্খলার উন্নতি ও মাদক নির্মুলের জন্য শীঘ্রই কমিউনিটি পুলিশিং চালু করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজের সচেতন মহলকে এসব কাজে যুক্ত করা হবে। মৎস্য ঘেরের বিষয়ে তিনি বলেন, জমি যার ঘেরও তার। বহিরাগতরা এখানে ঘের করবে, আর জমির মালিকেরা পথে পথে ঘুরবে এটা হবেনা।

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।