1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াইলে ৫ জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের বাবা-ছেলে সহ ৫জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার তুফান মোল্যা (৩০),লাজুক ওরফে সূর্য সিকদার (৩২),সবুর মোল্যা (৩৬),জসিম মোল্যা (৩০), হালিম ফকির (৬০),রনি সিকদার (৩৩)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে খায়ের গ্রুপের লোকজন খলিল গ্রুপের লোকজনের উপর আক্রমন করে। অপ্রস্তুুত থাকায় খলিল গ্রুপ তেমন কোন পাল্টা আক্রমন চালাতে পারেনি। এমনকি নিজেদেও রক্ষা করতে পারেনি। এ সুযোগে হামলাকারিরা বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেনকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে। এরপর সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে হাসপাতালে ভর্তি করা ও নিহতের খবর পাওয়া যায়। একইভাবে ঘটনার দিন বিকেলে ফেরদৌস হোসেনের ছেলে মুন্না শেখ’র মৃত্যুর গুঞ্জন শোনা যায়। সবমিলে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেক পক্ষে আছেন খলিল। এ দুটি পক্ষ সক্রিয়। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের লোকজন হামলা চালায়। হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হামলাকারিদের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই ৩জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত হন আরোও কমপক্ষে ১০জন। তাদের মধ্যে নড়াইল জেলা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছে।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।