1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মহেশপুরে তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে চার বছরের শিশু তাবাসসুম হত্যার আসামি তাহেরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে তাবাসসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। ানববন্ধনে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেন। বক্তারা বলেন, নির্মম এ হত্যাকান্ডে জড়িত ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। পুলিশ জানায়, হত্যাকান্ডের মূল আসামি তাহেরকে গত রাতে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অবস্থিত আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাসসুমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। বুধবার বিকেল আড়াইটার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পেছনের মাঠে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে এক কৃষক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তাঁর বাবা স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী। পরিবারটি বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।