1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সোহেল নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনা দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল  নিহত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার  বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে আফিল গেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে সোহেল বসা ছিলো। এ সময় দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রত খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও  সিআইডি-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নিহত শেখ সোহেল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুর ইসলাম বলেন গুলির খবর শুনে খান জাহান আলী থানার ওসি সহ আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পাশের পেট্রোল পাম্পের সিসি ফুটেজ থেকে দেখতে পাই নীল রঙের একটি মোটরসাইকেলের দুজন খুলনা শহরের দিক থেকে এসে এসে আবার শহরের দিকে চলে যায়।
নিহত সোহেল এর মাথায় দুইটি এবং বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। সোহেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিল। তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত আইনে হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।