1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনার মুখে খামে‌নি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো ইসরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র হামলায় ২০ খেলোয়াড় ও কোচের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে এই বোমা বর্ষণ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, খামেনির খোঁজ পাওয়ার পরই হামলা চালানো হয়।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দারা জানতেন যে ঐ ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন খামেনি। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে সেই সুযোগ আসে শনিবার। আর তারপরই খামেনির দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা জানতে পেরেছিলেন শনিবার তিনটি স্থানে সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন খামেনি। সেই তিনটি স্থানকে আগে চিহ্নিত করা হয়েছিল।
এর মধ্যে কোনটিতে খামেনি রয়েছেন, সেটাও খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। তারপরই ঐ স্থানে হামলা চালানো হয়। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওয়াশিংটনের কাছে খবর ছিল আমেরিকার বেশ কিছু ঠিকানায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিতে পারেন।
এই আশঙ্কা করে আগেই পালটা হামলার পরিকল্পনা করে খামেনির প্রশাসন। কিন্তু গোয়েন্দা সূত্রে সেই খবর আসতেই মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার নির্দেশ দেন। তারপরই শনিবার তেহরানে একযোগে মুহুর্মুহু হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।
খামেনির প্রশাসনের বেশ কয়েকটি দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করা হয় ইরানের বেশ কয়েকটি সেনাঘাঁটিও। তারপরই জানা যায়, এই হামলায় নিহত হয়েছেন খামেনি। প্রতিরক্ষামন্ত্রী আমির নাসেরজাদা, কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপোর, খামেনির মেয়েম জামাতা এবং নাতনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট