1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
বি এম বাবলুর রহমান, তালা : তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ হয়েছে, অভিজ্ঞদের ধারনা এই জনপদে সূর্য মুখী হতে পারে প্রধান খাদ্যশস্য।
সরেজমিনে দেখা গেছে, দেশের কৃষি প্রধান সাতক্ষীরা জেলার তালা উপজেলা যেখানে ধান,পাট ও মাছ ও সবজি চাষে সফলতার পর সফলতা, বাম্পার ফলন হচ্ছে, অতিক্রম করেছে সকল লক্ষমাত্রা। এত কিছুর বিপরীতে এবার কৃষকের মাঠে সকলের নজর কেড়েছে সূর্য মুখী চাষে। কেয়ার বাংলাদেশ এর সার্বিক সহযোগিতা উপজেলা অধিকাংশ জমিতে চাষ হয়েছে সূর্য মুখী। আর ফলন হয়েছে চমৎকার, কৃষকরা আশাবাদী এই ফসল চাষে, আগামীতে বৃহত্তর পরিসরে উপজেলার কৃষি জমিতে এই সূর্য মুখী চাষের অপার সম্ভাবনা রয়েছে।
উপজেলা ইসলামী কাটি,তালা সদর,ও তেঁতুলিয়া এলাকায় “কেয়ার বাংলাদেশ ” এ সহায়তায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে লক্ষনীয় ভাবে। ইতোমধ্যেই গাছে ফুল ধরতে শুরু করেছে। এক একটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। চারিদিকে হলুদ ফুল আর সবুজ গাছে সে এক অপরূপ দৃশ্য। প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য পিয়াসু মানুষ সূর্যমুখী ফুলের খেত দেখতে আসছে। অনেকেই ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন।
সূর্য মুখী চাষ ক্যা একাধিক চাষী জানিয়েছেন কেয়ার বাংলাদেশ এর পক্ষ থেকে সার,বীজ সহ সার্বিক সহযোগিতায়, হাইসান ৫৬ জাতের সূর্য মুখী চাষ করেছে। এবং তারা সূর্যমুখী ফুল আগামীতে বৃহত্তর পরিসরে চাষের আগ্রহ প্রকাশ করেন । আশাবাদী তালা উপজেলা কৃষি বিভাগ, তাদের ধারনা এই অঞ্চলের আগামীতে সূর্য মুখি চাষ ব্যাপক সমৃদ্ধি হবে ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।