1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হোসাইনী ইমাম খামেনেয়ী (রহ.)-এর শাহাদাত বরণে নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার উজিরপুরস্থ মসজিদ আল আবু তালিব (আ.)-এর পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন মাওলানা ইয়ানুর হুসাইন,মাওলানা মো: ওহিদুল ইসলাম,জয়নুল আবেদীন,রেশমা খাতুন,পারভীন সুলতানা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তার এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁর হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।