
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মায়ের উপর অভিমান করে ফুলতলার দামোদর কলোনীপাড়ায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা সুলতানা রিয়া (১৪) নামে এক কিশোরী সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃতঃ কামরুল শেখের কন্যা ও আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী । এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, লেখাপড়া বাদ দিয়ে রিয়া মোবাইল ফোন নিয়ে সময় কাটাচ্ছিল। এ সময় রিয়ার মা একটি চড় মেরে মোবাইল ফানটি কেডে নেয়। পরে পার্শ্ববর্তী মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। নামাজ পড়া শেষে ঘরের দরজা বন্ধ দেখে রিয়াকে ডাকতে থাকে। সাড়া না পেয়ে মেয়েকে ঘরে ঢুকে রিয়াকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। এ সময় ছেলে হৃদয় ও তার মা ওড়না কেটে রিয়াকে নিচে নামিয়ে আনে। ঘটনার পর পরিবারের লোক জন দ্রুত তাকে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্ত করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।