
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনিরের উপর প্রেসক্লাবে ঢুকে ২ মার্চ বেলা ১২ টার দিকে হামলা চালায় যুবদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে ও ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হবার পরে ৩ মাচ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ ও যুগ্ন আহ্বায়ক বাবলুর রহমান এবং ৭নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে দল থেকে চিরস্থায়ী বরখাস্ত করেছেন। মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে দলের নেতাকর্মীদের কোন অপকর্ম ও অপরাধের দায় দল মেনে নিবে না সে কারণে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো এবং দলের অন্যান্য নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সাথে কোন প্রকার যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, এখন টিভির আহসান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, বালু খেকােদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর হামলা চালানো হয়।
বর্তমান বাংলাদেশে এধরনের হামলা মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে হামলার পর মামলা নেওয়ার বিষয়ে প্রশাসনের গড়িমসি আমাদের ভাবিয়ে তুলেছে। বালুখোরদের হোতা আনারুল ইসলাম আঙ্গুর, আব্দুর রহমান বাবুসহ চক্রটি মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।