1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

কালিয়ার বড়দিয়া গৌড়ীয় মঠে মঙ্গলাধিবাস, নগরসংকীর্তন, ধর্মসভা ও মহোৎসব

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীর ঐতিহ্যবাহী বড়দিয়া গৌড়ীয় মঠ প্রাঙ্গণে ১লা মার্চ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা—মঙ্গলাধিবাস, নগরসংকীর্তন, ধর্মসভা ও মহোৎসব ২০২৬।  ৪ মার্চ শেষ দিন এই আয়োজন। ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র মঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ (৯৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, নড়াইল বিএনপির বার বার নির্বাচিত সভাপতি  ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যই হলো সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান।
মহোৎসব উপলক্ষে আয়োজিত নগরসংকীর্তনে ভক্তরা বাদ্যযন্ত্রের তালে তালে কীর্তন পরিবেশন করেন, যা এলাকায় এক অনন্য আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। ধর্মসভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় মঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, ১লা মার্চ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই মহোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।