1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

গ্যাস সংকটে ঘোড়াশালে সার উৎপাদন বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গ্যাস সংকটের কারণে ২ দিন আগে থেকে এ উৎপাদন বন্ধ আছে বলে জানিয়েছেন সার কারখানার প্রকল্প পরিচালক সাইদুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) সকালে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

কারখানা সূত্রে জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার সার উৎপাদনের জন্য গ্যাস ব্যবহার করা হয়। সম্পূর্ণ গ্যাস নির্ভর এ সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ২ হাজার ৮৪০ মেট্রিক টন। উৎপাদন বন্ধ থাকার কারণে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে ৭ মেগাওয়াটে, কমবে লোডশেডিং

সার কারখানা সূত্রে আরও জানা যায়, সার উৎপাদন বন্ধ হওয়া পর্যন্ত গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হলেও, ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।

কারখানার প্রকল্প পরিচালক সাইদুর রহমান জানান, দুই দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানের কয়েকটি সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে কবে নাগাত উৎপাদন শুরু হবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি ওই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট