1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

তালায় দুই শিশুকে যৌন নির্যাতন, থানায় মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
বি এম বাবলুর রহমান, তালা : তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস কিছুদিন ধরে প্রতিবেশী দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে অশালীন আচরণ, যৌনাঙ্গে স্পর্শ করা এবং পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।৫ বছর বয়সী এক কন্যা শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে, যার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রথমে স্পষ্ট না হলেও বুধবার ৬ বছর বয়সী আরেক শিশুর সঙ্গে একই ঘটনা ঘটলে সে মায়ের কাছে সব খুলে বলে। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্যাতনের ফলে দুই শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় এক শিশুর বাবা সফিকুল বিশ্বাস বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানায় এসআই শহর আলী জানান, তালা থানায় মামলা নং ৪,তারিখ ০৫/০৩/২৬। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে তালা একটি মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চলমান আছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট