1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

আলফাডাঙ্গায় ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে খাল ও ব্রিজ ভরাটের চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অনুমতি ছাড়া ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজের নিচে ভরাট ও সংলগ্ন খাল বন্ধ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলমান্দলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অফিসের কোনো অনুমতি ছাড়াই ওই গ্রামের দবির শেখ ভেকু মেশিন দিয়ে পাশের ফসলি জমি থেকে মাটি কেটে ব্রিজের নিচে ফেলে তা বন্ধ করার চেষ্টা করছিলেন। এতে এলাকার গুরুত্বপূর্ণ খালটিও ভরাট হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত দবির শেখকে সহযোগিতা করার অভিযোগে একই গ্রামের কালামের ছেলে সাব্বির ও ওসমান ফকিরের ছেলে জামাল ফকিরকে আটক করে আলফাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
পরে অভিযুক্ত দবির শেখ এসিল্যান্ড অফিসে এসে নিজের ভুল স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার নিয়ে মুচলেকা নেওয়া হয়। এরপর রাত আটটার দিকে আটককৃত দু’জনকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ব্রিজটি ও সংলগ্ন খালটি এলাকার ১৫ থেকে ২০টি গ্রামের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের মাধ্যমেই শত শত একর জমির পানি নিষ্কাশন, পাট পচানোসহ বিভিন্ন কৃষি কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া খালটি প্রাকৃতিক মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগুরুত্বপূর্ণ খাল বা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।