1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

গতকাল বুধবার সকালে খোকসা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বর্ষণ বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওসি তার মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন ‌। লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেয় সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। উর্ধতন কতৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি।

পরে ওই ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের নিকট স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে সাবেক ওসি মোতালেব হোসেনের বিচার বিভাগীয় শাস্তির দাবি করে মানববন্ধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান ব্যবসায়ীদের স্মারকলিপি হাতে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি পৌঁছে দেব। এবং উপজেলা আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব। অন্য আরেক প্রশ্নের জবাবে বলেন, সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে গ্রেফতারের জন্য জোড় তৎপরতা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।