1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

যশোর বেজপাড়ায় অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালান। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,একটি ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক রনিকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে,বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার কিছু বাসিন্দা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। সেখানে নারী-পুরুষসহ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দিন-রাত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের দাবি,ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনে আটক জাকারিয়া ইসলাম রনিও লোভ দেখাতে উপস্থিত ছিলেন এবং সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে এর একদিন পরই তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারসহ র‍্যাবের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অনেকেরই অভিযোগ রনির একজন মাদক বিক্রেতা এবং সন্ত্রাসী তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এলাকায়। তাকে আটকদের পরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।