1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়ালকে নৃশংসভাবে হত্যার দায়ে আসামি আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন।
দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আসামি শিবলু রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তাকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। আদালত সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার বিরুদ্ধে। আদেশে উল্লেখ করা হয়েছে, আসামি গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।
বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছর ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ৪ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়।
আইনজীবী জাকির হোসেন বলেন, এই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতের সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সাজা দিয়েছেন। এটা একটি মাইলফলক রায়। পোষা প্রাণীর ওপর নৃশংসতার শাস্তি রয়েছে এই রায় তার প্রমাণ হয়ে থাকবে।
গত বছর ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।
মামলায় আসামি আকবর হোসেন শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। ওই টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর বিড়ালটির মালিক।
আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত গত বছর ১৪ জুলাই একমাত্র আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার অভিযোগ বলা হয়, গত বছর ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুরের বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভির ভিডিওতে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো ‘লাথি’ মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, প্রাণীর প্রতি অমানবিক আচরণ করে হত্যা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।