1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় আগামী ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তারেক হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রীস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, এম. মফিদুল হক, জাহাঙ্গীর হোসেন, সাবির হোসেন, গনেশ দেবনাথ, শেখ কামরুল ইসলাম লাল্টু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাওন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট