1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

দাকোপে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে মানববন্ধন করেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে অগ্রনী ব্যাংক বাজুয়া শাখার অধীন কালীনগর বাজার এজেন্ট শাখা সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার উপজেলার কালীনগর বাজারে এই কর্মসূচী পালিত হয়।
বেলা ১১ টায় ক্ষতিগ্রস্থ গ্রাহক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ক্ষতিগ্রস্থ এলাকার হতদরিদ্র তৃনমূল নারী গ্রাকহকরা অশ্রু সজল চোখে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার দাবীতে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। স্থানীয় ইউপি সদস্য নুর হোসেনের সহসভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দাকোপ উপজেলা নির্বাচনে সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম নান্নু, বিএনপিনেতা হাইদুল সানা, শাহাবুদ্দিন গাজী, ক্ষতিগ্রস্থ গ্রাহক স্বপ্না সরদার, হায়দার গাজী, রেবতী ঘরামী, অভিজিত মন্ডল, জামেলা খাতুন, সবিতা সরকার, পদ্মদাস সোনালী, শিখ বৈষ্ণব, রত্না মন্ডল, ছন্দা মন্ডল, দীপংকর মন্ডল, অমর মন্ডল, জয় গোলাপ বৈষ্ণব প্রমুখ। তারা ঘটনায় জড়িত অগ্রনী ব্যাংক বাজুয়ার শাখা ব্যবস্থাপক সুকান্ত মন্ডল, কালীনগর বাজার এজেন্ট শাখার ম্যানেজার শেখর হালদার এবং ক্যাশিয়ার উৎপেলেন্দু বিশ^াসকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য কামারখোলা শিবনগর গ্রামের গ্রাহক অভিজিৎ মন্ডল ৭ লাখ তার শশুরের মাধ্যমে জমা রাখে। ঘটনার পর জামাইয়ের টাকা এভাবে খোয়া যাওয়ায় লজ্জা অপমানে তার শশুর দীপংকর মন্ডল কৈলাশগঞ্জে নিজ বাড়ীতে গত ৮ মার্চ গলায় রশি দিয়ে আত্নহত্যা করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।