1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান খুলনা ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ১৩৩ অধ্যাদেশ পাঠানো হয়েছে সংসদের বিশেষ কমিটিতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থা স্বাভাবিক জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নতুন স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, নামাজের বিরতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। তবে শুরুর কিছুক্ষণ আগেই জোহর নামাজের আজান হওয়ায় ২০ মিনিটের জন্য অধিবেশনের বিরতি ঘোষণা করেন তিনি।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।
জাতীয় সংসদের স্পিকার হিসেবে একমাত্র নাম হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রকাশ করেন। পরে তিনি সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। এর আগে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পরে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন।
ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট