1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

পাইকগাছায় প্রতাপকাটি গ্রাম সমিতির নতুন অফিস ভবন উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নবনির্মিত ভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এসডিএফ জেলা অফিসের সহযোগিতায় মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (এলইএল) মো. সালাউদ্দিন।
লাইভলীহুড জেলা কর্মকর্তা তাসরিন জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার মুরারি মোহন সরকার, সিএফসি দেবব্রত ঘোষ, সিএফ আক্তার হোসেন, সাধনা বাওয়ালী, স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মো. রাসেল, আরসিসি ম্যানেজার হাবিব রেজা, এলএসপি প্রশান্ত ঘোষ ও ডাটা এন্ট্রি অপারেটর শরিফুল ইসলাম।
এছাড়া মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির সভাপতি শিরিনা আক্তার, ক্লাস্টার সোসাইটির সভাপতি মনিরা পারভীন, সুফিয়া বেগম ও রত্না মন্ডল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এসডিএফের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে এলাকার নারীরা উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। তাদের এ কার্যক্রম গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, নতুন এ অফিস ভবনটি গ্রাম সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্যদের প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট