1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ফুলতলায় সেলুন ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মায়ের উপর অভিমান করে ফুলতলার দক্ষিণডিহি গ্রামের স্যালুন ব্যবসায়ী বিজয় চন্দ্র সরকার (২৮) নামে এক যুবক সিলিং ফ্যানের হুকের সাথে গলায় তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মৃতঃ সুকমল সরকারের পুত্র। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আইয়ান জুট মিলের সম্মুখে নিজ সেলুন ঘরে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অবিবাহিত বিজয় নিয়মিত মাদক সেবন করত। এলাকায় কিছু চিহ্নিত মাদক সেবীদের সাথে টাকা পয়সা নিয়ে ঘটনার কয়েকদিন আগে বিবাদ তৈরী হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় রিয়ার মা একটি চড় মেরে মোবাইল ফানটি কেডে নেয়। পরে পার্শ্ববর্তী মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। এ পর্যায়ে বিজয় বাড়ি না গিয়ে দোকানে থেকে যায়। মঙ্গলবার রাতের যে কোন এক সময় সেলুন ঘরের ফ্যানের হুকের সাথে তোয়ালে পেচিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্ত করে। এসআই বিশ্বজিত রায় জানান, এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।