1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন করে বিরোধী দল। পরে তারা ওয়াক আউট করেন।
জাতীয় সংসদের চলমান অধিবেশনে নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। এ সময় তাঁদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই বিরোধী সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় স্পিকার তাদেরকে বার বার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেন।
এর আগে সকালে জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১টার সময় আবার অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরু করে হাফিজ উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে স্পিকার নির্বাচিত করায় সংসদের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর শোক প্রস্তাব ও বিভিন্ন কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট