1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ, বিরোধীদলের সমর্থন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেই শুরু হয়েছে নতুন সংসদের প্রথম অধিবেশন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপি থেকে নির্বাচিন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে সরকারপ্রধানের প্রস্তাব সমর্থন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামের পক্ষ থেকে দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিলে সুন্দর হতো বলে মন্তব্য করেন তিনি।
এরপর ড. মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য নিয়ে যাওয়া হয়। ১১টা ২৫ মিনিট থেকে তিনি সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা শুরু করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট