1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংসদ যেন কারও চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়: সংসদে জামায়াত আমির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ যেন কারও চরিত্রহননের জায়গায় পরিণত না হয়-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, অতীতে সংসদে দেশের মানুষের কল্যাণের বিষয় নিয়ে আলোচনা কম হলেও ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের জন্য অনেক সময় ব্যয় হয়েছে। নতুন সংসদে সেই মন্দ নজির আর না ঘটুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলীয় নেতার বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না-এমনটাই আমরা আশা করি। আপনার কাছে সুবিচার পাব। জাতির কল্যাণে আমরা যে কথাগুলো বলতে চাই, তা বলার সুযোগ পাব।
‘আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে আমরা এটা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছিল বিভিন্ন সময়ে এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক নতুন তরুণ সদস্য এসেছেন। বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ্। আমার জীবনে এটা প্রথম সংসদ। সুতরাং আমিও তরুণদের একজন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতের সংসদগুলোতে দেশের মানুষের কল্যাণের বিষয় নিয়ে আলোচনা কম হয়েছে। বরং অনেক সময় ব্যয় হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননে।’
স্পিকারকে অনুরোধ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘এই সংসদ যেন আর কারও চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে এ ব্যাপারে কেউ যেন সামান্যতম সুযোগও না পায়।’
বক্তব্যের শেষে স্পিকারের কাছে আবারো ন্যায়বিচার চেয়ে জামায়াত আমির বলেন, ‘জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময় অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছে। জুলাইয়ে একটা স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমি এখনও সেই স্লোগান দিতে চাই ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট