1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি : অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গবেষক সাইফুল্লাহ মুনছুরের প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলার দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

সাইফুল্লাহ মুনছুর বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ইউজিসির পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত আছেন। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যে তার এই আত্মপ্রকাশ পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।

কাব্যগ্রন্থটির শিরোনাম ‘তোমার শহরে কারফিউ’ হলেও কবি এখানে কারফিউকে কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ রাখেননি। তার মতে, কারফিউ শুধু শহরে নয় কখনো নেমে আসে মানুষের হৃদয়ের গভীরেও। গ্রন্থের কবিতাগুলো ব্যক্তির ভাঙন, বিরহ, স্মৃতি-বিস্মৃতির ক্ষয় এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার এক নীরব দলিল হয়ে উঠেছে। এখানে ভালোবাসা কেবল দুজন মানুষের সম্পর্কের গণ্ডি পেরিয়ে একটি জনপদের দীর্ঘশ্বাস এবং একটি দেশের চাপা কণ্ঠস্বর হয়ে ধরা দিয়েছে।

নিজের প্রথম কাব্যগ্রন্থ প্রসঙ্গে সাইফুল্লাহ মুনছুর বলেন, “আমার কাছে কবিতা মানে ব্যক্তির স্বতঃস্ফূর্ত অনুভূতির শৈল্পিক প্রকাশ। এই অনুভূতি একান্তই পাঠকের নিজস্ব। এই গ্রন্থটি পাঠকের সেই গভীর হৃদয়ানুভূতিকে ধারণ করে আছে।”

একজন পিএইচডি গবেষক ও শিক্ষক হিসেবে সাইফুল্লাহ মুনছুরের এই কাব্যপ্রয়াস সমকালীন বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।