1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

কালিগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ  :  মাদক বেচাকেনা হচ্ছে এমন সন্দেহে বেরসিক জনতা ৪ বোতল ফেন্সিডিল সহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে ১ মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে । আটককৃত মাদক কারবারি মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাটিবারি গ্রামের জামাল হোসেনর ছেলে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নূপুর ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা কাঁচা বাজারে মাদক বেচাকেনার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনাস্থল থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। মৌতলা বাজারের মারুফ হাসান, মাহবুব, সুমন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান তার চলাফেরায় সন্দেহ হলে আর হাতে থাকা একটি লাল ব্যাগে  তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো  ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে সে মাদক বিক্রির জন্য এসেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান সাংবাদিক, জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা আমার একার সম্ভব না।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।