1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

পাইকগাছার গড়ইখালীতে ঝড়-বৃষ্টিতে তছনছ স্বপ্নের তরমুজ ক্ষেত কৃষকদের ব্যাপক ক্ষতি,

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়ীয়া মিস্ত্রী চক এলাকায় আকস্মিক ঝড় ও বৃষ্টিতে তরমুজ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে কৃষকদের স্বপ্নের তরমুজ ক্ষেত উল্টে-পাল্টে এদিক-সেদিক হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র দমকা হাওয়া ও ভারী বৃষ্টি। ঝড়ের তীব্রতায় তরমুজ ক্ষেতের মাচা ও গাছপালা ভেঙে পড়ে এবং অনেক ক্ষেতের তরমুজ গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়ে। এতে করে মাঠজুড়ে তরমুজ গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।কৃষকরা জানান, এবছর ভালো ফলনের আশায় তারা অনেক টাকা খরচ করে তরমুজের আবাদ করেছিলেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে অনেকেই লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে তাদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক জানান, ঝড়ের আগে ক্ষেতগুলো খুবই ভালো অবস্থায় ছিল এবং তরমুজও বড় হতে শুরু করেছিল। আর কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে তরমুজ তোলার প্রস্তুতি ছিল। কিন্তু ঝড়ের তাণ্ডবে অনেক গাছ উপড়ে গেছে এবং অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।স্থানীয় কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত তরমুজ চাষিদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদান করা প্রয়োজন। তা না হলে অনেক কৃষকই ঋণের বোঝা নিয়ে চরম বিপাকে পড়বেন।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।