1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সাতক্ষীরায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৬

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো পুরাতন সাতক্ষীরার (ছয়য়ানী মসজিদের মোড়) মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫), পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরের পাশের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), পলাশপোল এলাকার মো. শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন ওরফে সাকিব (২৫), পারমাছখোলা এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং গাংনিয়া মাহমুদপুর এলাকার নূর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।