
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি খুলনা মহানগরের উদ্যোগে খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক বিশাল সমৃদ্ধ ইফতার মাহফিল অদ্য ১৪ মার্চ জেলা আউটার স্টেডিয়ামের চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিনের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে খুলনা অঞ্চলের সংসদ সদস্যগণ, কেসিসি প্রশাসক, খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর গণ, উন্নয়ন, সুশীল, সামাজিক, আঞ্চলিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খুলনা জেলা আউটার স্টেডিয়ামের বিশাল খোলা চত্বরে চমৎকার আবহাওয়ায় মনমুগ্ধকর ভাবে সাজানো এই আয়োজনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান, খুলনা- ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বর্ষিয়ান জননেতা নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবু হোসেন বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ হারুনুর রশিদ খান, খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শাহ আলম লস্কর, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার সভাপতি ও খুলনার সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম টুটুল, এমইউজে’র সভাপতি রাশেদুল ইসলাম, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহেতেশামুল হক শাওন, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ও দৈনিক বর্তমান সময়ের খুলনা ব্যুরো চিফ আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, রোটারি নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠকবৃন্দ , বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। উপস্থাপনায় সহযোগিতা করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী মিরাজ এবং বাবু।
বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া, স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Like this:
Like Loading...
Related