1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় নারীর মুখে হাসি ফুটালো ‘নবপ্রাণ ফাউন্ডেশন সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান খুলনা ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ১৩৩ অধ্যাদেশ পাঠানো হয়েছে সংসদের বিশেষ কমিটিতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থা স্বাভাবিক জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না

পাইকগাছায় বিএনপি নেতা আমিনুর রহমানের পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী আমিনুর সরদার। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে আমিনুর সরদার বলেন, উপজেলার পারিশামারী মৌজায় বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে পাইকগাছার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ‘সেতু ফিস’-এর মালিক রেজাউল করিম দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১৭০ বিঘা জমিতে মৎস্য ও ধান চাষ করে আসছেন। সম্প্রতি ওই ঘেরের জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা ও আবুল কালাম আজাদের পক্ষ থেকে দাবি উত্থাপন হলে দখল-পাল্টা দখলের পরিস্থিতি তৈরি হয়।
তিনি জানান, বিষয়টি মীমাংসার লক্ষ্যে গত ৮ মার্চ পাইকগাছা বাজারের সাদিয়া ফিসের অফিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সালিশের অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে বৈঠকের এক পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষের কেউ কেউ আলোচনার সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান।
আমিনুর সরদার অভিযোগ করেন, এর পরদিন আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন, যার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “আমার সঙ্গে তাদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা কথাবার্তাই হয়নি। সেক্ষেত্রে চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ঘের দখল ইস্যুতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিজেদের সম্পৃক্ততার বিষয়ও স্বীকার করেছেন। নিজেদের কর্মকাণ্ড আড়াল করতেই অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আমিনুর সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট