1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আলিফ হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে তেঁতুলতলা নামক পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে সরুলিয়া ইউনিয়নের শার্শা গ্রামের মাজেদ গাজী ও সিমা বেগমের ছেলে।
মৃতঃ শিশুর মামা লাবু গাজী বলেন, তার বোন সিমা বেগম কিছুদিন ধরে বালিয়াদহ গ্রামে তাদের বাড়িতে থাকে। তার ছেলে আলিফকে নানা নবা গাজী ও নানী করুণা বেগমের কাছে রেখে হলুদ শুকানোর কাজে যায়। দুপুরে দিকে শিশুটি মগ নিয়ে নানির সাথে পুকুর ঘাটে খেলা করছিল। অসাবধানতাবসত সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্রমর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।