1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দিঘলিয়ায় অস্ত্র গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ-২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানা গেছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ১৫ মার্চ ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা হলো (১) মোঃ সিরাজ মোল্লা (৫৫), (২) মোঃ মিজানুর ফকির (৫৫), (৩) তুহিন মোল্লা (২৪), (৪) ইমরান মোল্লা (২৩), (৫) আশিক মোল্লা (২০), (৬) নাছিম শেখ (২১) এবং (৭) জনি মোল্লা (৩৭)। এরা সকলেই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।