1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় নারীর মুখে হাসি ফুটালো ‘নবপ্রাণ ফাউন্ডেশন সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান খুলনা ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ১৩৩ অধ্যাদেশ পাঠানো হয়েছে সংসদের বিশেষ কমিটিতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থা স্বাভাবিক জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি  : খুলনার পাইকগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারী একজন পুলিশ কর্মকর্তার মা বলে জানা গেছে। ঘরের আসবাবপত্র তছনছ এবং পুকুরপাড়ে রক্তের দাগ পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে ভারতী মন্ডল (৫৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার প্রভাস মন্ডলের স্ত্রী। তবে প্রভাস মন্ডল দীর্ঘদিন ধরে পাইকগাছা এলাকায় বসবাস করে আসছেন।
নিহত ভারতী মন্ডলের ছেলে চিন্ময় মন্ডল বাগেরহাট জেলায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য স্বপন জানান, রবিবার (১৫ মার্চ) সকালে ঘরে ভারতী মন্ডলকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে রক্তের দাগ দেখতে পান নিহতের ভাই সুকুমার মনি। পরে তিনি পুকুরে তাকিয়ে দেখেন সেখানে একটি লাশ ভাসছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, নিহতের ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখা গেছে। তাদের ধারণা, চোরেরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করতে গিয়ে ভারতী মন্ডল তাদের চিনে ফেলায় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।
স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী বলেন, “ভারতী মন্ডল সব সময় শরীরে স্বর্ণালংকার পরতেন। তার ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখা গেছে।”
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট