1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় নারীর মুখে হাসি ফুটালো ‘নবপ্রাণ ফাউন্ডেশন সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান খুলনা ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ১৩৩ অধ্যাদেশ পাঠানো হয়েছে সংসদের বিশেষ কমিটিতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থা স্বাভাবিক জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না

মৌসুমের শুরুতেই চিংড়ি রেণুর দাম চড়া,বিপাকে চাষিরা

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় চিংড়ি মৌসুমের শুরুতেই রেণুর চড়া দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। রেণু ক্রয় করে ঘেরে ছাড়ার আগেই অধিকাংশ পোনা মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দেশের উৎপাদিত মোট চিংড়ির এক-তৃতীয়াংশই সাতক্ষীরা জেলায় উৎপাদিত হয়। জেলাটি চিংড়ি উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে। এই জেলায় আধা-নিবিড় ও সনাতনীসহ বিভিন্ন ধরনের চিংড়ির ঘের রয়েছে।
জেলা মৎস্য অফিসের তথ্যমতে, সাতক্ষীরার প্রায় ৬৮ হাজার হেক্টর জমিতে থাকা প্রায় সাড়ে ৫ হাজার ঘেরে এবার ৪০ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরার ঘেরগুলোতে বেশির ভাগ চিংড়ির রেণু আসে মূলত কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে। মৌসুমের শুরুতে এখনো সব হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু না হওয়ায় বর্তমানে সরবরাহ কম। তাছাড়া এসব রেণু পরিবহনে দীর্ঘ সময় লাগার কারণে পোনার গুণগত মানও কমে যায়।
বর্তমানে চিংড়ির ঘের প্রস্তুত করে রেণু ছাড়তে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ। তার ওপর রেণু জীবাণুমুক্ত কি না, তা না জেনেই অনেকটা অনুমানের ওপর নির্ভর করে ঘেরে ছাড়তে হচ্ছে। পরীক্ষণের মাধ্যমে জীবাণুমুক্ত রেণু সরবরাহের দাবি জানিয়েছেন তারা।রেণু ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে এবার হ্যাচারি মালিকদের জীবাণুমুক্ত ও ভালো মানের রেণু সরবরাহের জন্য চিংড়ি রেণু সমিতির পক্ষ থেকে বলা হয়েছে।
স্থানীয় হ্যাচারি মালিক ডা. আবুল কালাম বাবলা জানান, ভরা মৌসুমে চাহিদার তুলনায় রেণু পাওয়া যাচ্ছে না। কক্সবাজার থেকে নিয়ে আসা রেণু পিসিআর ল্যাবে পরীক্ষা না করায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, সমুদ্রের লোনা পানি কিনে ব্যবহার করতে হয় বলেই রেণুর উৎপাদন খরচ ও দাম বাড়ছে। রফতানিযোগ্য চিংড়ি উৎপাদন বাড়াতে সরকারের কাছে সমুদ্রের পানি বিক্রি বন্ধের দাবি জানান এই হ্যাচারি মালিক।
জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, ‘সব হ্যাচারি থেকে রেণু সরবরাহ শুরু হলে দাম কমে আসবে।’জীবাণুমুক্ত রেণুর বিষয়ে তিনি জানান, সাতক্ষীরায় পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ ইতোমধ্যে এসে গেছে। শুধু একজন টেকনিশিয়ান পেলেই এই ল্যাবে রেণু পরীক্ষণের কাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট