1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আবুধাবি গণমাধ্যম দফতর জানায়, আল বাহইয়াহ এলাকায় একটি বেসামরিক গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেয়া হয়েছিল, নাকি সরাসরি আঘাত হেনেছ, তা এখনো স্পষ্ট নয়।
একই দিন সকালে আবুধাবি পুলিশ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানায়।
এছাড়া ড্রোন-সম্পর্কিত ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।