1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

তালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্রনেতা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এমডি মামুন হাওলাদার (৩০)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন-আহবায়ক এবং বর্তমান এনসিপি দলের নেতা। আহত মামুন তালা সদরের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা।তার পিতার নাম নাসির আলী হাওলাদার। রবিবার (১৫) মার্চ রাত ৮টার দিকে তালা আনিশা ক্লিনিকে সামনের মাঠে থেকে তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোনা গ্রামের আব্দুস সালামের পুত্র রিয়াজ গাজী ও তার সঙ্গীরা উক্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে। জুলাইযোদ্ধা এমডি মামুন হাওলাদার বর্তমানে গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে উক্ত ঘটনায় আহত মামুন হাওলাদারের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছেন। তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, উক্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।