1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নদী-খাল খননের মাধ্যমে মৎস্য ও কৃষিতে উন্নয়ন ঘটবে: প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইসতেহার অনুয়ায়ী দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনখনন কর্মসূচির অংশ হিসেবে খান খনন কার্যক্রম শুরু করা হয়েছে।শুভ উদ্বোধন করা হয়েছে। খান খননের মাধ্যমে এলাকার মৎস্য ও কৃষিসহ এলাকায় উন্নয়ন ঘটবে। তিনি সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। তিনি বলেন, অবৈধ্যভাবে খাল ও নদী দখলদারদের উচ্ছেদ করা হবে। খাল খননের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। তিনি সকলের সহযোগিতার আহবান জানান। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাত), বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, যশোর বিএডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোতাহার হোসেন প্রমূখ। এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।