1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন খুবি অধ্যাপক আবদুল আওয়াল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।

রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বলবৎ থাকবে। এই পদে তিনি সরকারের সচিব পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে ২০০৪ সালে স্নাতক, ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন থেকে আণবিক জীব বিজ্ঞানে মাস্টার্স এবং ২০১৫ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।