1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

এবার ঈদে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঈদের কয়েকদিন আগে থেকেই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে সারা দেশে। ইতোমধ্যে কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। তবে ঈদের দিনও দেশের কোথাও কোথাও হানা দিতে পারে কালবৈশাখী ঝড়।
মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ঈদ ২০ কিংবা ২১ মার্চ যেদিনই হোক না কেন এবার ঈদে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। শিলাবৃষ্টিও হতে পারে এবং দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
ঈদে তাপমাত্রা কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপপ্রবাহের কোনো আশঙ্কা নাই।
আগামী শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। এ ছাড়া বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট