1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

খুবির কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে নির্ধারিত এ জামাতে এবার মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
সভায় বক্তারা বলেন, ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ প্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকিয়া সুলতানা, হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, সিআইডির পুলিশ পরিদর্শক মিহির কান্তি পাল, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মোঃ ইমাম, তাজউদ্দীন আহমেদ তাজসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, প্রশাসন শাখা প্রধান মোঃ জাবেদ এলাহী, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট